বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
spot_img

কর্মস্থলে অনুপস্থিত, বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক: কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন, কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার সবাই বিভিন্ন সময়ে সাময়িক বরখাস্ত ছিলেন। তাদের মধ্যে বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্তের পর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
মো. গোলাম রুহানী বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন এবং তিনি পলাতক বলে জানা গেছে। তিনি সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রাজন কুমার দাসও সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক রয়েছেন।এ ছাড়া মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় প্রক্রিয়া শেষে ছয় কর্মকর্তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img