শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
spot_img

চন্দনাইশে নোংরা পরিবেশে রুটি-কেক তৈরি, নেই উৎপাদন ও মেয়াদের তারিখ

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ধ্বংস করা হয়। লাইসেন্স না নেওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। এ সময় অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বেকারিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, বেকারির আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে বর্জ্য হিসেবে বিনষ্ট করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযানকালে মো. কাইছার নামে আরেক দোকানদারকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যান্য অবৈধ বেকারিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img