সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট জলিল গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।মো. এয়াছিন কুমিল্লার চৌদ্দগ্রাম হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়।গাড়ি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।


