রবিবার, আগস্ট ১৬, ২০২৬
spot_img

দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ কাপ্তাই পলিটেকনিকে

অনলাইন ডেস্ক: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে আঞ্চলিক সংগঠনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ইনস্টিটিউট চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি কর্মসূচির আয়োজন করে ‘কক্সবাজার ফোরাম’। ওই কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার শিক্ষার্থী ও অটোমোবাইল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দেন।

পরে পোস্টটি কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নজরে এলে তারা বিষয়টি শিক্ষক মো. ইকবাল হোসেন সাঈদকে জানান। শিক্ষক অভিযুক্ত শিক্ষার্থীকে পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অন্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
এর জেরে ১৪ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ওটিজি/সিটিজি ফোরাম ও কক্সবাজার ফোরামের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের নয়জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ওটিজি/সিটিজি ফোরামের তারেক (২২), মুনতাকিম (২২), মেহেরাব হোসেন, আদিত্য (২১), জাহিদ ও হাসান (২১) এবং কক্সবাজার ফোরামের তৌসিফ (১৯), আবিদ (২০) ও ইমরান (২০) রয়েছেন।
ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।এদিকে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর মো. রহমত উল্লাহ জানান, ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের মধ্যে দুজন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img