মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
spot_img

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় শাহাদাৎ নবী খোকা

চন্দনাইশ প্রতিনিধি: প্যারোলে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শাহাদাৎ নবী খোকা। সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে চট্টগ্রামের চন্দনাইশে বাবার জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। শাহাদাৎ নবী খোকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলার সদস্য এবং আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য।
পরিবার সূত্রে জানা গেছে, মো. শাহাদাৎ নবী খোকার বাবা নুর নবী সওদাগর (৯০) রবিবার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বাবার মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নেওয়ার জন্য শাহাদাৎ নবী খোকার প্যারোলে মুক্তির আবেদন করে তার পরিবার। পরে কারা কর্তৃপক্ষ তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
সোমবার দুপুরে বাদ জোহর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে নুর নবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন শাহাদাৎ নবী খোকা।
পুলিশের প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে চন্দনাইশে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত স্বজন ও অন্যদের মধ্যেও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
জানাজা শেষে বাবাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে শাহাদাৎ নবী খোকাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘শাহাদাৎ নবী খোকার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে সাড়ে ১১ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img