মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
spot_img

চট্টগ্রামে আরও ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন ভর্তি হয়েছেন।এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ১৬৭ জন এবং বেসরকারি পর্যায়ে ২৪২ জন চিকিৎসা নিয়েছেন।এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৬৫ জন।
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img