নিজস্ব প্রতিবেদক: চকবাজার থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গরবার (১৮ আগষ্ট) চকবাজার থানা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল হোসেন ও শাহিদা ইসলাম।
পুলিশ জানায়,চকবাজার থানার এসআই সাইফ উদ্দিন মোঃ শাওন সঙ্গীয় ফোর্সসহ ১৮ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাঃ পাঃ নং-৩৩/২০২১, ইপিজেড থানার মামলা নং-১৬(৩)১৯, জিআর-৮০/১৯, ধারা-২০১২ এর ৭ ও ১০(২), জিআরও প্রসেস নং-২৭/২৬ সংক্রান্তে সাত বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ ইকবাল হোসেন, পিতা-মৃত মনির হোসেন, মাতা-মোসাঃ দেলোয়ারা বেগম,ডিসি রোড, চাঁন্দমিয়া মুন্সি লেইন, জমিদার মাহবুবের সেমিপাকা ঘর, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে চকবাজার থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৮ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর নং-১১৮০/২৩, তারিখ-১৭ আগস্ট ২০২৬ খ্রিঃ (কোতোয়ালী), জিআরও প্রসেস নং-৪৪৬/২৬ সংক্রান্তে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শাহিদা ইসলাম, পিতা-হাবিবুল ইসলাম, স্থায়ী ঠিকানা-হাজী মোজাহেরুল হক বিল্ডিং, ডিসি রোড, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।


