বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
spot_img

বান্দরবানের আলীকদম সীমান্তে ১৪ মিয়ানমারের নাগরিকের আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক: বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার পর ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট বিভিন্ন বয়সী মিয়ানমারের ১৪ নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।
কিল্লাইপাড়া চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, বুধবার মিয়ানমারের ১৪ নাগরিককে থানায় হস্তান্তর করে বিজিবি। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে। তারা মিয়ানমারের সাধারণ নাগরিক।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img