বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
spot_img

জামালখানের তিন রেস্টুরেন্টকে ৭৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় তিন রেস্টুরেন্টকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) নগরের জামাল খান এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘হালাল ব্রেড’ ব্র্যান্ডের লাইভ বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অপরিচ্ছন্নতার কারণে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টকে একই ধরনের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img