খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ির-শোভন ছড়ি, ভূঁইয়া পাড়া নিবাসী’ মোহাম্মদ শাহ আলম (সাদ্দামের) ছেলে, ১১নং ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মোজাম্মেল হোসেন অসুস্থতা জনিত অবস্থায় বৃহস্পতিবার (২০ আগষ্ট) চট্টগ্রাম শহরের পশ্চিম ষোলশহর বিবিরহাটস্থ” ভান্ডারী লাইনের বাসায়
অকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শুক্রবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় ফটিকছড়ির সুয়াবিলাস্থ গ্রামের বাড়ি ভূইয়াপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মোকাম্মেলের দাফন সম্পন্ন হয়। ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনের এই অকাল মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মহানগ’র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, পাচঁলাইশ থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আলী সাকি, রাষ্ট্রের আইন কর্মকর্তা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এডভোকেট এনামুল হক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ খাঁন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মজিব উদ্ দৌল্লা বাচ্চু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, জিলানী ইলেকট্রনিক্স সার্ভিসের পরিচালক মোঃ আজাদ, এসএম জিলানী, গ্রীণচিলি রেস্তোরাঁ পরিচালক ইলিয়াছ মোঃ আকাশ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন, পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জাবেদ, ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী হাসান, জাতীয়তাবাদী সাইবার দল চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক মাহাতাব উদ দৌল্লা মেহেদী, বিএনপি নেতা ইলিয়াস ইলু, আব্দুল মান্নান, যুবদল নেতা মঈন উদ্দিন মামুন, মোঃ সালু সহ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমীন।


