সোমবার, আগস্ট ২৪, ২০২৬
spot_img

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৪ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক আইনে ৩১টি মামলা দায়ের এবং ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ২২ হাজার ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৪ কেজি ২৭৯ গ্রাম গাঁজা, ১৫৬ লিটার মদ, ২০ বোতল স্কফ সিরাপ, ২৪ ক্যান বিয়ার এবং এক হাজার ৪৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।এসব মামলায় ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়।একইসময়ে বিভিন্ন মামলায় ও অভিযানে মোট ১৯ হাজার ১২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img