সোমবার, আগস্ট ২৪, ২০২৬
spot_img

ক্রীড়াঙ্গনের হারানো স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে: ইসরাফিল খসরু

অনলাইন ডেস্ক: ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইসরাফিল খসরু। শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসরাফিল খসরু বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের হারানো স্বর্ণযুগ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলার উন্নয়নে মাঠ, অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন লীগ চালু করতে হবে।তিনি বলেন, ক্রীড়াঙ্গনে সুবিচার, সহনশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। খেলোয়াড়দের যথাযথ সম্মান দিতে হবে।আগামী ৫ থেকে ১০ বছর পরিকল্পিতভাবে কাজ করতে পারলে চট্টগ্রামকে একটি আদর্শ স্পোর্টস ইকোসিস্টেম হিসেবে গড়ে তোলা সম্ভব।
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
জেলা স্টেডিয়াম কোনো নির্দিষ্ট খেলার জন্য বরাদ্দ দেওয়া হবে না। এটি সব ধরনের ইভেন্টের জন্য উন্মুক্ত থাকবে।
মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমসহ ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা বক্তব্য দেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img