সোমবার, আগস্ট ২৪, ২০২৬
spot_img

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশের অভিযানের এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ।
তিনি বলেন, ‘শনিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ির রাবেয়ার ভাড়া ঘর থেকে এসব জাল নোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়।’তিনি জানান, ১৩ আগস্ট পাঁচলাইশ থানার আফমী প্লাজার সামনে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন জানায়, বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়।’
তিনি বলেন, ‘অভিযানে একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি ও ১ হাজার টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া একটি কাঁচের গ্লাসও জব্দ করা হয়েছে। পুলিশ রিমান্ড শেষে মহিউদ্দিনকে যথাযথ নিয়মে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img