মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
spot_img

নিউইয়র্ক সিটিতে শ্রী চিন্ময় কবিতা উৎসব

পূর্বকাল ডেস্ক: নিউইয়র্ক সিটিতে এ অনুষ্ঠিত হলো ২০২৬ সালের শ্রী চিন্ময় কবিতা উৎসব।এই বার্ষিক উৎসব একই সঙ্গে মরমী কবি, সঙ্গীতজ্ঞ ও শান্তিদূত শ্রী চিন্ময়ের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন এবং কিংবদন্তি বাঙালি কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে তাঁর জীবন, সাহিত্য ও সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য আয়োজন হয়ে ওঠে।

গত ২২ আগষ্ট এই উৎসবের মধ্যমণি ছিলেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী। তিনি কবি কাজী নজরুল ইসলামের চিঠি ও কবিতা পাঠের মাধ্যমে তাঁর জীবন, সাহিত্য, দর্শন ও ব্যক্তিসত্তাকে অতিথি ও দর্শকদের সামনে তুলে ধরেন। এর মধ্য দিয়ে শ্রী চিন্ময়ের অন্যতম প্রিয় কবি এবং বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে অত্যন্ত ব্যক্তিগত ও গভীরভাবে জানার এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত কয়েকশ পশ্চিমা সাহিত্যপ্রেমী ও বাঙালি সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় কবিতা, সাহিত্য, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির এক অসাধারণ মিলনমেলায়।উৎসবে বিশ্বের খ্যাতনামা কণ্ঠস্বর, শিক্ষাবিদ ও গবেষকদের এক মিলনমেলা ঘটে। এতে কবিতার মাধ্যমে সত্য-সন্ধানের মূল নির্যাসকে তুলে ধরে ছিল উৎসর্গীকৃত আবৃত্তি, গভীর আধ্যাত্মিকতার প্রতিফলন এবং বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য ও আলোচনা।


এতে অংশ নেন, কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ ও কল্যাণী কাজীর কন্যা। তিনি প্রথিতযশা সংগীতশিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক সংগঠক, জাতিসংঘের সাবেক আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং এই উৎসবের দীর্ঘদিনের প্রধান অতিথি অ্যাম্বাসেডর আনোয়ারুল কে. চৌধুরী। তিনি শ্রী চিন্ময় ও কাজী নজরুল ইসলামের সান্নিধ্য ও স্নেহধন্য একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, দক্ষিণ এশীয় ভাষা, সাহিত্য ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রখ্যাত শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ প্রফেসর রেচেল ম্যাকডারমট, সাহিত্য বিশেষজ্ঞ ও গবেষক


ড. রাজশ্রী ঘোষ। উৎসবে কবিতা, সাহিত্য, সঙ্গীত ও আধ্যাত্মিকতার এই অনন্য মিলনমেলা শ্রী চিন্ময় ও কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল ও মানবতাবাদী উত্তরাধিকারের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য হয়ে থাকবে।

 সংবাদ প্রেরক: সাংবাদিক ও কবি দিমা নেফারতিতি 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img