অনলাইন ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংক্রান্ত ৪০টি মামলা দায়ের এবং ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় অভিযানে ২ হাজার ৬১৯ পিস ইয়াবা, ২৩ কেজি ৩৯০ গ্রাম গাঁজা এবং ১৪৬ লিটার ৫০০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়।এ ছাড়া মাদক বিক্রির মাধ্যমে অর্জিত ২ লাখ ২৫ হাজার টাকা নগদ অর্থ জব্দ করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ১৯৪ জনের মধ্যে ৫৬ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ১৩৭ জন মাদকসেবী রয়েছেন।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৭ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


