বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
spot_img

পৃথক অভিযানে পতেঙ্গায় বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক: পতেঙ্গায় পৃথক দুটি অভিযানে প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার, ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে পতেঙ্গা বহিঃনোঙর বিচ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ১১৮ বোতল বিদেশি মদ ও ৪৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। জব্দ করা মদ ও বিয়ারের আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, একই দিন রাত ১টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় পৃথক অভিযান চালায় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯৩ পিস ভারতীয় শাড়ি ও ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা এবং গাঁজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।এ অভিযানের সময়ও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড জানায়, জব্দ করা বিদেশি মদ ও বিয়ারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভারতীয় শাড়ি ও গাঁজা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img