শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
spot_img

সিইআইটিসিতে শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যাপক ডা. রবিউল হোসেনকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের কিংবদন্তি চক্ষু রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি), ইনষ্টিটিউট অফ্ কমিউনিটি অফথালমোলজী (আইসিও) এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেনের ৮৯তম জন্মদিন উদ্যাপন করা হয়। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সিইআইটিসি ও আইসিও এর যৌথ উদ্যোগে ইমরান সেমিনার হলে অনুষ্ঠানে শ্রদ্ধা ও ভালোবাসায় এই কিংবদন্তির জন্মদিন পালন করা হয়। মো. তৈয়বুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতিচারণ করেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। সহযোগী অধ্যাপক ডা. সোমা রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত)অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, সিইআইটিসি’র ট্রাস্ট বোর্ডের সদস্য রিয়াজ হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে আন্তর্জাাতিকভাবে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট ডা. সুজিৎ কুমার বিশ্বাস। এছাড়া অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতির স্মরণে আইসিও এর সহযোগী অধ্যাপক ডা. শায়লা বেগমের উপস্থাপনায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেন সিইআইটিসি ও আইসও এর চিকিৎকবৃন্দ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনের জন্য ডা. সুজিৎ কুমার বিশ্বাসের হাতে স্মামননা স্মারক তুলে দেন ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম ও মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ডা. নুহিন ইসলাম ও ডা. সাবরিনা শারমিনকেও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুর দুই মাস পূর্ণ হলো। আজ তাঁর জম্মদিনও। আজকের দিনটি আমাদের কাছে যেমন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা স্মরণীয় দিন তেমনি বেদনার দিনও বটে। এইদিনে আনন্দ-বেদনার পাশাপাশি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা স্মরণ করছি তাঁর অসামান্য কর্মময় জীবন, মানবসেবা, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং সমাজের মানুষের জন্য তাঁর নিরলস প্রচেষ্টাকে। তাঁর আদর্শ, কর্ম ও মানবিক মূল্যবোধ আমাদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। চক্ষু চিকিৎসা সেবায় উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন স্যার আমাদের একজন শিক্ষক, পরামর্শক ও দেশের রত্ন। তাঁর আদর্শ ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
শেষে অধ্যাপক ডা. রবিউল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. রবিউল হোসেনের জন্য সকলের নিকট দোয়া কামনা এবং সিইআইটিসি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img