রবিবার, আগস্ট ৩০, ২০২৬
spot_img

দেশের প্রতিটি ভূমি অফিসে হবে আধুনিক কমপ্লেক্স: প্রতিমন্ত্রী মীর হেলাল

অনলাইন ডেস্ক: দেশের প্রতিটি ভূমি অফিসকে পর্যায়ক্রমে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। শনিবার (২৯ আগস্ট) হাটহাজারী উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ‘সেবাকুঞ্জ’উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত হাটহাজারীতে ভূমি কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। আধুনিক এই কমপ্লেক্স দীর্ঘমেয়াদে জনগণকে উন্নত ও সহজ ভূমিসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন স্বস্তির সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই ‘সেবাকুঞ্জ’ নির্মাণ করা হয়েছে। এখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও পানি পরিশোধনের সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল বন্ধ, পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসন নিয়মিত কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সীমিত জনবল দিয়ে সবকিছু সার্বক্ষণিকভাবে তদারকি করা কঠিন। তাই কোথাও সরকারি সম্পত্তি দখল বা নষ্ট হওয়ার ঘটনা ঘটলে স্থানীয় জনগণকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।পরে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এ ছাড়া হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরে হাটহাজারী উপজেলার সরকারহাটে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img