মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
spot_img

সাতকানিয়ায়‘যুবলীগ ক্যাডার’ পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদকে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশের ভাষ্য, তিনি টার্গেট কিলিংয়ের শিকার। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদের (৩০) বাড়ি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বড়দুয়ারা গ্রামে।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানালেন, রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন জাহেদ। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তাকে। স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জাহেদের বিরুদ্ধে চন্দনাইশ, সাতকানিয়া ও রাঙামাটির কাউখালি থানায় হত্যা, ডাকাতি ও মাদক আইনের ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। ‘জাহেদুল কারাগারে ছিলেন। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে সাতকানিয়ার বাড়িতে আসেন। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে খুন করেছেন। এটা টার্গেট কিলিং’- বললেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল।
তিনি জানালেন, ‘পিচ্চি জাহেদ’ মূলত চট্টগ্রাম মহানগরীর ফিরোজ শাহ কলোনিসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিলেন। সিএমপির সন্ত্রাসীর তালিকায় তার নাম আছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে যুবলীগ কর্মী হিসেবে পরিচয় দিতেন।
চলতি বছরের ১৭ জানুয়ারি ৩৩০ দুষ্কৃতকারীর একটি তালিকা তৈরি করে নগরীতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে সিএমপি। তালিকার এক নাম্বারে ‘যুবলীগ সন্ত্রাসী’ পরিচয়ে জাহেদের নাম ছিল। এরপর ১৯ জানুয়ারি রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকা থেকে অস্ত্র-ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসবও জানালেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img