র্যাব কর্মকর্তা এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন খবর পেয়ে রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে একটি প্রাইভেটকার ধাওয়া করে মো. আরিফুল ইসলাম ভূঁঞাকে গ্রেপ্তার করেন। এসময় গাড়িতে থাকা অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যান। একপর্যায়ে প্রাইভেটকার তল্লাশি করে এর ভেতর ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


