বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
spot_img

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের শ্রদ্ধা

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রথম কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়াস্থ পরিষদের আহবায়ক লায়ন তাহের আহম্মদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খলিল উল্ল্যা সাকিব, যুগ্ন আহবায়ক আবুল কাশেম আজাদ (ভিপি শামীম), যুগ্ন আহবায়ক মোহাম্মদ হোসেন, সিরাজুল ইসলাম লিটন, সদস্য মিরাজ উদ্দিন,রাউজান উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব মো. আলী বাচা মিয়া, মো. লিটন প্রমূখ। কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত এবং দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাতা সভাপতির স্মৃতি ও রুহের মাগফিরাত কামনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল আমাদের প্রেরণার উৎস। জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল রাঙ্গুনিয়ার এই স্থানটি আমাদের কাছে একটি আবেগ ও ঐতিহাসিক তীর্থস্থানের মতো। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আমরা কাজ করে যাব।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img