শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
spot_img

রাউজানে ১০ মামলার আসামি ‘যুবদল কর্মীকে’ গুলি করে খুন

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে আততায়ীর গুলিতে মোহাম্মদ করিম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ একাধিক থানায় অন্তত ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।পুলিশ বলছে, এটি টার্গেট কিলিং হতে পারে। তবে হত্যার কারণ ও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারের ঘটনা এটি। নিহত করিমের বাড়ি উরকিরচর ইউনিয়নে।
রাউজান থানা পুলিশ জানিয়েছে, করিম যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তারা শুনেছেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। তার বিরুদ্ধে রাউজান, রাঙামাটি সদর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ধর্ষণের অভিযোগ এবং অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের পর কেরানীহাট বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারের সড়কে করিমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকা জনশূন্য হয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘কে বা কারা গুলি করে খুন করেছে এখনো জানতে পারিনি। বাজার জনশূন্য। প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যাচ্ছে না। কী কারণে খুন করা হলো, সেটাও পরিষ্কার নয়।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেছেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, করিম নিজেকে যুবদল কর্মী বলে পরিচয় দিতেন। চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিল। মামলা আছে। গত দুই মাস এলাকায় ছিল না। একদিন আগে এসেছেন। টার্গেট কিলিং, সেটা আমরা অনেকটাই নিশ্চিত।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img