রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
spot_img

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৩

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৪৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ১ হাজার ৯৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৪১ জন।এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০২ জন রোগী। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৩৯ জন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img