রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

২৪ ঘণ্টায় ৭১ জনের ডেঙ্গু শনাক্ত চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৮ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ৩৭৪ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ১৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ জন।চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img