বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_img

চট্টগ্রামে ডেঙ্গুতে স্বাস্থ্য সহকারীসহ দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্বাস্থ্য সহকারীসহ দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন বাউরিয়া ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম এবং রুজিনা মজিদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা বেগমের মৃত্যু হয়।
রাশেদা বেগম সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুজিনা মজিদ নামের আরেক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান রাশেদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা বেগমের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ১০ সেপ্টেম্বরের দৈনিক ডেঙ্গু রোগীর বিবরণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সরকারি হাসপাতালে ৬৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি হাসপাতালে ২ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪০৫ জনসহ মোট ২ হাজার ৬৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট নয়জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২০১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৭১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ২ হাজার ৪৮৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img