রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক খুলশীতে

নিজস্ব প্রতিবেদক: খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালানো হয়। অভিযানে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ভবনটি ভাড়া নিয়ে অনলাইন স্ক্যামিং করতেন। কবে থেকে তারা এ কাজ করছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ছাড়া কারা কারা এর সঙ্গে সংশ্লিষ্ট, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘অভিযানে দেড় শতাধিক ল্যাপটপ, বিপুলসংখ্যক মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img