রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

মায়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় কৃষ্ণ দাস

হাটহাজারী প্রতিনিধি: সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি এই শেষকৃত্যে উপস্থিত হন। এসময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এর আগে সকালে চিন্ময় কৃষ্ণ দাসের মা ক্যান্সার আক্রান্ত হয়ে শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তার ভাই অঞ্জন কুমার ধর প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার অনুমোদনের ভিত্তিতে তাকে নির্দিষ্ট সময়ের জন্য কারামুক্ত করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে বিকেল ৫টা ৫ মিনিটে তাঁকে পুণ্ডরীক ধামে নিয়ে আসা হয়। মায়ের মৃতদেহ দেখে এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
শেষকৃত্যানুষ্ঠান শেষে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুণ্ডরীক ধাম থেকে তাঁকে পুনরায় পুলিশের নিরাপত্তায় চট্টগ্রাম কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় অনুসারীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img