রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

ডেঙ্গুতে পাঁচ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছরের শিশু সিরাজুম মনিরার মৃত্যু হয়েছে। কয়েকদিনের জ্বরের পর ডেঙ্গু শনাক্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সিরাজুম মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিল মনিরা। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে এনএস১ পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসক তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পর বুধবার মনিরার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ডে গত সাতদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সেখানে ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত সরকারি ওষুধ মজুত রয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য ১০টি বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি ওষুধপত্রও মজুত রয়েছে। চমেক হাসপাতালে শিশুটির মৃত্যুর বিষয়টি শুনেছি।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাফসান মোহাম্মদ নামের এক যুবকের মৃত্যু হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img