রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে কিছুই হয়নি

নিজস্ব প্রতিবেদক: নগরের বাকলিয়া থানার বহদ্দারহাট-নতুন ব্রিজ সড়কে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।তবে এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নগরের বাকলিয়া থানা পুলিশ।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাত ১১টার দিকে কালামিয়া বাজার এলাকার লিজা কমিউনিটি ক্লাবের কাছে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণের দৃশ্য দাবি করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সময় সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল কবির বলেন, বাকলিয়া থানার কোথাও কোন ধরনের কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সামজিক যোগাযোগ মাধ্যমে যেখানে ককটেল বিস্ফোরণের কথা বলা হচ্ছে, সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। নাশকতা প্রতিরোধ এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের থানার একাধিক টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img