রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

সতীশ বাবু লেনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল হোতা মো. মনির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন।পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ১৬ নম্বর সতীশ বাবু লেনে এক অটোরিকশাযাত্রীর গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর সিএমপির একটি বিশেষ টিম মাঠে নামে। ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে চক্রের সদস্য মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার পলাতক সহযোগীদের নাম-ঠিকানাও প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও জব্দ করা হয়েছে।পুলিশ আরো জানায়, এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img