বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

বাঁশখালীতে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত মো. রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. রাশেদ বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব জলদি নুরুল আলমের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার পূর্ব জলদিতে বউ জমিলা আক্তার এবং শাশুড়ি হোসেনে আরার মধ্যে পারিবারিক কলহ থেকে ঝগড়া শুরু হয়। পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ রাশেদ তাদের ঝগড়া থামাতে গেলে তাকে ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করে জমিলা আক্তার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। রাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সরাসরি জড়িত জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিলা আক্তার পূর্ব জলদির মো. আব্দুল্লাহর স্ত্রী।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img