বুধবার, নভেম্বর ৪, ২০২৬
spot_img

সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি : চার দিন ধরে জ্বর ছিল চার বছরের লামিয়া আক্তারের। বৃহস্পতিবার ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই শারীরিক অবস্থার অবনতি হয়ে শিশুটির মৃত্যু হয়। পরিবারের স্বজনদের দাবি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।লামিয়া আক্তার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ার পশ্চিম পাশের ভূঁইয়া বাড়ির প্রয়াত মো. ইমাম হোসেন ইমনের মেয়ে। বৃহস্পতিবার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
লামিয়ার আত্মীয় মো. জিসান বলেন, চার দিন ধরে জ্বরে ভুগছিল লামিয়া। বৃহস্পতিবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। এরপর দ্রুত তাকে বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।প্রতিবেশী জাহিদুল আলম বলেন, ‘বাবা কোলে করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তখনও তাকে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়।’লামিয়ার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও সাম্প্রতিক মৃত্যুর তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত তিন শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে উপজেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img