খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র স্থানীয় থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে কেন্দ্রের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন উপলের ১৫ তম প্রয়ান দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত স্মরণ সভায় সভাপত্বি করেন কেন্দ্রের সভাপতি সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। কেন্দ্রের সাধারণ সম্পাদক লায়ন লোকপ্রিয় বড়ুয়া’র সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন কেন্দের অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.কামাল, আশীষ নন্দী, লায়ন আবু ইউসুফ, শোভরাজ চৌধুরী আইয়ুব প্রমূখ। সভার শুরুতে প্রয়াত উপলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভাপতি সমাপনি বক্তব্যে বলেন, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের কারণে আমরা নিয়মিত চলচ্চিত্র অধিবেশন করতে পারিনি, কিন্তু আগামীতে নিয়মিতভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি টানেন। সভা শেষে সন্ধ্যা ৬টায় বিশ্বনন্দিত কমেডি চলচ্চিত্রের কিংবদন্তি চার্লি চ্যাপলিনের অত্যন্ত জনপ্রিয় সিনেমা ‘সিটি লাইটস’ এবং ‘দ্য কিডস’ সিনেমা দুটি প্রদর্শিত হয়। এ সময় সিনেমাপ্রেমী দর্শকগন বিপুল করতালির মাধ্যমে সম্মান জানান।


