বুধবার, নভেম্বর ৪, ২০২৬
spot_img

পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজানুল হক উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া হাজীর বাড়ির মোহাম্মদ হারুনের ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতেন মিজানুল। রোববার সকালে প্রতিদিনের মতো কাজ করতে মোজাফফরাবাদ এলাকায় যান তিনি। সেখানে কাজ করার সময় একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খরনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img