শনিবার, অক্টোবর ৩, ২০২৬
spot_img

বন্দরে বিক্ষোভ মিছিল : এনসিটি ইজারা বন্ধের দাবিতে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম কমিটি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলে নেতৃত্ব দেন বন্দর শ্রমিক দলের নেতা হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন। মিছিলে ‘স্টপ প্রাইভেটাজাইশেন’, ‘ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড গো ব্যাক গো ব্যাক’, ‘বন্দর বাঁচলে বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ’ ইত্যাদি লেখা ব্যনার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। হুমায়ুন কবীর বলেন, আমাদের প্রথম ও প্রধান দাবি চট্টগ্রাম বন্দরের কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দিতে দেব না। আমরা চাই সরকার ডিপি ওয়ার্ল্ডকে বন্দর তুলে দেওয়ার অবস্থান থেকে সরে আসুক। আমাদের বন্দর আমাদের দেশ পরিচালনা করুক। চট্টগ্রাম বন্দর দিনের পর দিন রেকর্ড ভেঙে কনটেইনার হ্যান্ডলিং করছে।আমরা যেকোনো মূল্যে চট্টগ্রাম বন্দরেরর এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দিতে দেব না।
ইব্রাহিম খোকন বলেন, আমাদের কাছে মনে হয় এ সরকার গণতান্ত্রিক সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার। এ সরকার রাষ্ট্রের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা সরকারকে বলার চেষ্টা করছি, এ বন্দর বাংলাদেশের সম্পদ, ১৮ কোটি মানুষের সম্পদ। বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব, নিরাপত্তা ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান সব কিছু এখানে জড়িত। এ বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দিলে বন্দরের ১ হাজার কর্মচারী কর্ম হারাবে। এটি বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। এ বন্দর বিদেশিদের হাতে চলে গেলে একটা সময় পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে এ বন্দর যেন সরকার বিদেশিদের কাছে হস্তান্তর না করে।পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী শনিবার (৩ অক্টোবর ) চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে বলে জানান ইব্রাহিম খোকন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img