শনিবার, অক্টোবর ৩, ২০২৬
spot_img

মা-বাবার কাছে ফিরলো আবির

নিজস্ব প্রতিবেদক: নগরীতে নিখোঁজ হওয়া ৭ বছরের এক শিশুকে উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। শিশুটির নাম আবির।সে বাস্তুহারা কলোনির আমিনের ঘরের বাসিন্দা মো. আমিন ও রোকসানা বেগমের ছেলে।পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল আবির।পরে এলাকায় মাইকিংও করা হয়।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে শিশুটিকে ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়।অভিযান পরিচালনাকারী বাকলিয়া থানার এসআই মো. শরীফ উল্লাহ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনার মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়।পরবর্তীতে তাকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
শিশুটিকে উদ্ধারের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে খবর পেয়ে তার মা-বাবা থানায় উপস্থিত হন। দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশুটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img