রবিবার, অক্টোবর ৪, ২০২৬
spot_img

গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না

অনলাইন ডেস্ক : অনলাইনে বিবাহ নিবন্ধনের মাধ্যমে দেশজুড়ে তথ্য গোপন করে বহুবিবাহ-বাল‍্যবিয়ের ঘটনা রোধ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে দশ দিনব্যাপী ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া জানান।একইসঙ্গে বিবাহ নিবন্ধনের এই অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে এই ডিজিটাল নিবন্ধনের আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে। এর সুফল অনেক। কোনও এলাকায় বাল‍্যবিবাহ হচ্ছে কি না তা আন্তর্জাতিকভাবে আমাদের দেখাতে হচ্ছে। কেননা, বাল্যবিবাহ নিরোধে আমাদের একটা আইন আছে—সে আইনের আমরা যথাযথ প্রয়োগ করছি। আবার কেউ তথ‍্য গোপন করে একাধিক বিবাহ করছে কি না—তখন যদি তার এনআইডি নিয়ে অনলাইনে সার্চ দেন তখন তার বিস্তারিত চলে আসবে। তখন কাউকে বিবাহিত দেখা গেলে তার কাছে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে আসতে বলা যাবে। এভাবে অনেক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে এই অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের মাধ্যমে।পাশাপাশি ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই সারাদেশে লটারির মাধ্যমে পদায়ন শুরু হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img