খবর বিজ্ঞপ্তি: স্টার ফিল্ম আয়োজিত ‘লাভ স্টোরি’ প্রিমিয়ার শো অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৭ টায় ফিনলে স্কয়ার সিনে প্লাক্সে পরিচালক মীর সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা ওরফে অপূর্ব রানা, বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ও সংগঠক এসএম আজিজ, কাজী সানাউল আহমেদ লাভলু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জাফর ইকবাল, অভিনেতা বরুণ সেন দোয়েন, সাংবাদিক ও গীতিকার আবছার উদ্দিন অলি, সংগীত শিল্পী এফ এ নয়ন চৌধুরী,কোরিও গ্রাফার লিটন দাস লিটু,শিল্পী জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ এক ঘন্টার টেলিফিল্ম টি পরিচালনা করেছেন মীর সেলিম।
অ্যাওয়ার্ড প্রাপ্ত হলেন, সানজিদা সাঞ্জু, নাদিম শোহা, মনজুর হৃদয়, পাবেল, সুমাইয়া অর্পা, ইয়ানা ইভা, সানজিদা স্বর্ণা,সেলিম চৌধুরী। অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের শিল্পী, মডেল, অভিনেতা অভিনেত্রী, সাংস্কৃতিক সংগঠন এর বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


