রবিবার, অক্টোবর ৪, ২০২৬
spot_img

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩২৬ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩২৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ৭৯ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ৩৯ জন রয়েছেন।
তিনি আরও জানান, নিয়মিত ও অন্যান্য মামলায় ৩১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০টি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৭ হাজার ১৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ ও চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img