বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
spot_img

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, নিহত টাইলস মিস্ত্রি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।সোমবার (৪ অক্টোবর) সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার জানান, সকালে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানে থাকা ইসমাইল ঘটনাস্থলেই মারা যান।


পুলিশের প্রাথমিক তথ্যমতে, পিকআপভ্যানের চালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img