শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

বায়েজিদে হত্যা মামলার প্রধান আসামি ধরা পড়লেন কক্সবাজারে

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মো. কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. কামাল চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা মো. মুরাদের ছেলে।এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত কামাল কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৬ অক্টোবর সন্ধ্যায় এসআরবি-৭ ও কক্সবাজারের এসআরবি-১৫-এর একটি যৌথ দল লিংক রোড মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img