শনিবার, নভেম্বর ৭, ২০২৬
spot_img

বায়েজিদে সরকারি গম মজুত, ইউনাইটেড ফ্লাওয়ারসকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় অবৈধভাবে সরকারি খাদ্যশস্য মজুদ ও ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুত করা ১২০.০৫ টন লাল গম জব্দ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসআরবি-৭ চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ।তিনি বলেন, বায়েজিদ থানাধীন নাসিরাবাদ এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে সরকারি খাদ্য-শস্য মজুদ ও ব্যবসায়ী পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ‘ইউনাইটেড ফ্লাওয়ারস মিল’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ১২০.০৫ টন লাল গম মজুত করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানটির লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছিল। জরিমানাকৃত অর্থ ও জব্দকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img