শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

রাঙ্গুনিয়ায় সোনার দোকানে ঝুলে থাকা ১৪ ফুটের অজগর রাম পাহাড়ে অবমুক্ত

অনলাইন ডেস্ক : রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগরের দেখা মিলেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।স্থানীয়রা জানায়, অজগরটি সন্ধ্যা জুয়েলার্স নামের একটি সোনার দোকান থেকে উদ্ধার করা হয়। বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায়ই অজগর বাজারে চলে আসে। ওই রাতে অজগরটি দেখতে পেয়ে সেটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনেন দোকানিরা।


সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, অজগরটি প্রায় ১৪ ফুট লম্বা। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। বাজারের পাশে সংরক্ষিত বন থাকায় সেখান থেকেই অজগরটি চলে এসেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে আগের অজগরগুলো ছোট ছিল। এবারই প্রথম ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেল।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img