শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
spot_img

 চুয়েট উপাচার্য ক্যাম্পাস ছেড়েছেন : ৩০ ঘণ্টা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাস ছেড়েছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সহযোগিতায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।আন্দোলনরত শিক্ষার্থী কৌশিক বলেন, তিনি আর কোনো দিন এই ক্যাম্পাসের মাটিতে পা রাখবেন না এমন শর্তে আমরা তাঁকে যেতে দিচ্ছি।আমরা তাকে প্রত্যাখ্যান করেছি। আমাদের একমাত্র ভিসি সায়েম স্যার।এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতেও শোনা যায়।এর আগে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


প্রায় ৩০ ঘণ্টা ধরে তিনি অবরুদ্ধ ছিলেন। পরে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সহযোগিতায় ক্যাম্পাস ছাড়েন তিনি।
অধ্যাপক ড. শেখ শরিফুল ইসলামকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img