সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
spot_img

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। তিন দিন আগে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানিয়েছে। সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।রবিবার (১৮ অক্টোবর) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।শেখ আব্দুল হান্নান আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সাল থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত বিমানবাহিনী প্রধানের দায়িত্বে ছিলেন।
শেখ হান্নানের অবসরগ্রহণের দেড় মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই তার ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক।
দুদক কর্মকর্তাদের ভাষ্য অনুসারে, শেখ হান্নানের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন তারা। পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে শেখ হান্নানের সম্পদের তথ্য পাওয়ার কথাও তখন জানিয়েছিল দুদক।
মামলার পর দুদকের আবেদনে শেখ হান্নানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তবে তার আগেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img