বুধবার, অক্টোবর ২১, ২০২৬
spot_img

কক্সবাজারে সড়কে অস্ত্র হাতে মুখোশধারীরা, ৫০-৬০ গাড়িতে ডাকাতি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দিনের বেলায় দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একটি সশস্ত্র দল পাহাড়ি সড়কে যানজট সৃষ্টি করে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের প্রায় শতাধিক যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সকালে ও দুপুরে সংঘটিত এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।এ সময় বেশ কয়েকজন যাত্রীকে পাশের গহীন জঙ্গলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততম এই সড়কে দীর্ঘ সময় ধরে এই তাণ্ডব চললেও পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল পাহাড়ি বনাঞ্চলের নির্জন অংশে গাছের গুঁড়ি ফেলে ও প্রতিবন্ধকতা তৈরি করে সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর যাত্রীদের জিম্মি করে অস্ত্রের মুখে জঙ্গলে নিয়ে তল্লাশি চালানো হয়। নগদ টাকা, মুঠোফোন, ব্যাংক চেক বই ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাদের কাছে টাকা বা দামি জিনিসপত্র পাওয়া যায়নি, তাদের ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়।
ডাকাতির শিকার একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, দুপুরে তিনি এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছানোর পর সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে এবং পাশের জঙ্গলে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।
একই সড়কে আরেকটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিম তিন সহযাত্রীকে নিয়ে অটোরিকশায় যাওয়ার পথে একইভাবে ডাকাতদের কবলে পড়েন। ডাকাতেরা তাকে মারধর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেক বই ছিনিয়ে নেয়। এছাড়া জীবন বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে বেঁচেছেন বলে জানান ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক।
ভুক্তভোগীদের অভিযোগ, ১৭ কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি সড়কে প্রায়ই ছিনতাই, ডাকাতি ও অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। কিন্তু এত বড় একটি অপরাধ সংঘটিত হওয়ার সময় সড়কটিতে পুলিশের কোনো নিয়মিত টহল বা দৃশ্যমান তৎপরতা ছিল না। ঘটনার দীর্ঘ সময় পর বিকেল তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে এই লুটপাট চালিয়ে দ্রুত গহীন জঙ্গলে আত্মগোপন করেছে। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img