বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_img

বিজয়া দশমী: সিঁদুর খেলায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে পাঁচ দিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ বিজয়া দশমী।আনন্দের শারদোৎসব শেষে এবার দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা। ধর্মীয় আচার অনুযায়ী, এদিন দেবীর বিদায়কালীন পূজা, দর্পণ বিসর্জন ও অপরাজিতা পূজা অনুষ্ঠিত হয়।দশ উপাচারে বিহিত পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। এরপর আয়নায় দেবীর প্রতিবিম্ব দর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয় দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা।এর মাধ্যমে মণ্ডপে দেবীর পূজার সমাপ্তি ঘটে।দেবীকে বিদায় জানানোর আগে বিবাহিত নারীদের অংশগ্রহণে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা।
সিঁদুর, পান-সুপারি, ধান-দূর্বা ও মিষ্টি নিয়ে দেবীর বরণ করবেন নারীরা। পানের পাতা দিয়ে দেবীর মুখ স্পর্শ করিয়ে মিষ্টিমুখ করানো এবং দেবীর সিঁথিতে সিঁদুর পরানোর মধ্য দিয়ে সম্পন্ন হবে এ আচার। এরপর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে উঠবেন তাঁরা। সধবা নারীদের কাছে এ রীতি সৌভাগ্য ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে বিবেচিত।শাস্ত্রীয় পঞ্জিকা ও সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবছর দুর্গাপূজায় দেবী দুর্গার মর্ত্যে আগমন হয়েছে ঘোটকে বা ঘোড়ায় এবং কৈলাসে গমন হবে নৌকায়।
চেরাগী পাহাড় পূজামণ্ডপের পুরোহিত মানু রঞ্জন ভট্টাচার্য বলেন, বিজয়া দশমী অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে আসে। শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উৎসব। দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা, পৃথিবী থেকে হিংসা, হানাহানি ও বিভেদ দূর হোক। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করুক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলিয়ে মোট ২ হাজার ৫৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীতে ছিল প্রতিমা ও ঘট পূজাসহ ২৯৪টি মণ্ডপ। জেলায় ১৬ উপজেলায় প্রতিমা পূজা ছিল ১ হাজার ৬৫৫টি এবং ঘট পূজা ছিল ৬১৯টি। এ বছর নতুন করে প্রায় ৪০০টি মণ্ডপ যুক্ত হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img