নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৩৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার গ্রেপ্তার ও উদ্ধারসংক্রান্ত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৬৪ জন, আগের মামলায় ৪৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে সাতজন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ৯২ জন, সাজা পরোয়ানামূলে নয়জন এবং মাদকসংক্রান্ত মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে ১৭টি মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে মোট ১ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় একজন এবং নোয়াখালীতে দুজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ২৩ জন, কক্সবাজারে ১২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, নোয়াখালীতে আটজন, লক্ষ্মীপুরে ছয়জন, রাঙামাটিতে দুজন এবং খাগড়াছড়িতে ১২ জনকে আটক করা হয়েছে।


