শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_img

চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চকরিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় মহাসড়কের সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবদুল্লাহ ও মো. ইয়াছিন। নিহত আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে ও মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশ জানায়, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপের সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দু’জনের মরদেহ উদ্ধার করে।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. সেলিম মিয়া বলেন, প্রাথমিক সুরতহালে নিহত দু’জনের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img