রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
spot_img

পতেঙ্গায় হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সে’র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: চল যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে। মাদক ছেড়ে খেলায় ফিরি,সুস্থ- সুন্দর জীবন গড়ি। এই শ্লোগানকে সামনে রেখে হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আয়োজনে প্রথম বারের মত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি টার্ফে অতিসম্প্রতি শুরু হয় হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আন্তঃ ফুটবল টুর্নামেন্ট। এতে মোট ১৩ টি দল অংশ গ্রহন করেন। ২৩ অক্টোবর রাতে জমকালো আয়োজনে ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাদীপাড়া ডাইনেস্টি দল আর রানার আপ হয়েছেন হাদীপাড়া ওরিয়রস। খেয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ ইশান সেরা গোলদাতা মোহাম্মদ এসকান্দার।
হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্স কর্তৃক আয়োজিত চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় দর্শকমহলের উপস্থিতি ও আনন্দ উল্লাস ছিল বেশ লক্ষণীয়।
হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজের এমন ব্যতিক্রম আয়োজন গোটা পতেঙ্গায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নতুন প্রজন্ম ও যুব সমাজকে মাদক মুক্ত রাখার পাশাপাশি সুন্দর জীবন গড়তে ব্যতিক্রম এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন,সমাজ সেবক,মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন কোম্পানি, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ বাহার,মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরীসহ অতিথিবৃন্দ।মাদকের বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেন হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img